× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে বিসিবির শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২৪, ১৪:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (২৬ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে ১২৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল।দেশের ফুটবলাঙ্গনের নতুন প্রধান নির্বাচিত হওয়ার আজ (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাবিথ আউয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞপিতে ফারুক বলেন, ‘আমি তাবিথ মোহাম্মদ আউয়াল ও বাফুফের নতুন নির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ফুটবলের জন্য এটা একটি স্মরণীয় মুহূর্ত। আমি বিশ্বাস করি, তাবিথের নিবেদন ও ভিশন খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।'

‘বিসিবি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বে বিশ্বাস করে। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের একই লক্ষ্যে আমরা বাফুফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.